০১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০৩ পিএম

অমর একুশে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা শুরু
একুশে ফেব্রুয়ারি মেলার দুয়ার খুলবে সকাল ৮টায়।

মেডিভয়েস রিপোর্ট: আজ বুধবার (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩।

আজ বিকাল তিনটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে এবারের বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলা একাডেমির সাতটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

করোনা মহামারির জন্য গত দুই বছর মেলা নির্দিষ্ট সময়ে হতে পারেনি। এ বছর মাসজুড়ে চলবে মেলা।

এবার বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যানে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৩৮টি প্যাভিলিয়ন থাকবে। লিটলম্যাগ চত্বরে ঠাঁই পাবে ১৫৩টি স্টল। এবছর জ্যামিতিকভাবে স্টলের বিন্যাস করা হয়েছে।

ছুটির দিন ছাড়া মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শক, ক্রেতা, পাঠকদের রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। ছুটির দিনে বইমেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। একুশে ফেব্রুয়ারি মেলার দুয়ার খুলবে সকাল ৮টায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণমাধ্যমকে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান ও বইমেলা ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেলার এলাকাজুড়ে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক